,

Home আন্তর্জাতিক চার দেশের মন্ত্রীর সাথে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

চার দেশের মন্ত্রীর সাথে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

0
81

বেলজিয়ামের ব্রাসেলসে চলমান তৃতীয় ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামের সাইডলাইনে ভিয়েতনাম, বেলজিয়াম, চেক ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) এ বৈঠকে রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর জন্য চার দেশের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোহিঙ্গাদের পূর্ণ অধিকারসহ নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনই একমাত্র সমাধান এমন মন্তব্য করে চার দেশের মন্ত্রী এসময়ে ইতিবাচক মত প্রকাশ করে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রনালয়।

দ্বিপক্ষীয় বৈঠকগুলোত মন্ত্রী চারটি দেশের সঙ্গেই বাণিজ্য ও বাংলাদেশের উদীয়মান খাতে বিনিয়োগ বাড়ানো, রোহিঙ্গা সমস্যা সমাধানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

এছাড়া বেলজিয়ামের পররাষ্ট্র ইউরোপীয় বিষয় ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হাদজা লাহবিব বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার আগ্রহ ব্যক্ত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বৈঠকে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অব্যাহত সমর্থনের জন্য বেলজিয়াম সরকারকে ধন্যবাদ জানান।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here