,

Home শিক্ষা চবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, ৭১ শতাংশই ফেল, পাসের হার ২৯.২৮ শতাংশ

চবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, ৭১ শতাংশই ফেল, পাসের হার ২৯.২৮ শতাংশ

0
105

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে এ ফলাফল প্রকাশ করা হয়।

এতে ৪২ হাজার ১৯০ জন শিক্ষার্থীদের মধ্যে পাস করেছে ১২ হাজার ৩৫২ জন। সে হিসেবে পাসের হার ২৯.২৮ শতাংশ। ফেল করেছে ২৯ হাজার ৮৩৮ জন। ফেলের হার ৭০.৭২ শতাংশ।

ফলাফলের বিষয়ে ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক বলেন, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাসের হার ২৯.২৮ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার (১৮ মে) ও শুক্রবার (১৯ মে) তিন শিফটে বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউনিটটিতে ৫২ হাজার ৯৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ হাজার ১৯০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এতে মোট শিক্ষার্থীর ৭৯ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here