,

Home সারাদেশ বোয়ালখালীতে ম্যাজিস্ট্রেট বন্ধ করলেন বাল্যবিয়ে

বোয়ালখালীতে ম্যাজিস্ট্রেট বন্ধ করলেন বাল্যবিয়ে

0
112

চট্টগ্রামের বোয়ালখালীতে কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় বাল্যবিয়ের আয়োজন করায় বরকে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদাল ত।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার কানুনগোপাড়া তাজ কমিউনিটি সেন্টারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী।

তিনি বলেন, কমিউনিটি সেন্টারে বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। কনের বয়স জন্মনিবন্ধন অনুযায়ী ১৬ বছর হওয়ায় বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় বরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া বাল্যবিয়ের কুফল সম্পর্কে অভিভাবকদের বুঝিয়ে ১৮ বছরের পূর্বে মেয়ে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।

জানা গেছে, কনে এই বছর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করে এবং বর একজন প্রবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here