,

Home জাতীয় বিদ্যুৎতে ভর্তুকি থেকে বের হতে মার্চ হতে বিদ্যুতের দাম বাড়বে

বিদ্যুৎতে ভর্তুকি থেকে বের হতে মার্চ হতে বিদ্যুতের দাম বাড়বে

0
216

বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ৩৪ হতে ৭০ পয়সা পর্যন্ত বাড়তে পারে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। নতুন এ দাম মার্চের প্রথম সপ্তাহ হতে কার্যকর হবে বলে জানান প্রতিমন্ত্রী।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এমন তথ্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।

এসময় প্রতিমন্ত্রী বলেন, সরকার বিদ্যুৎতে বছরে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়। বিদ্যুৎতে ভর্তুকি থেকে বের হওয়ার জন্য দাম সমন্বয় করা হবে। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই নতুন দাম কার্যকর হবে।

প্রতিমন্ত্রী আরও জনান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশেও দাম বাড়ানো হবে, দাম কমলে গ্যাসের দাম কমানো হবে। এ সমন্বয়ও মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কার্যকর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here