,

Home সাহিত্য সময় মুছে যাচ্ছে বকুলের মত @ নাসিমা হক মুক্তা

সময় মুছে যাচ্ছে বকুলের মত @ নাসিমা হক মুক্তা

0
116

সময় মুছে যাচ্ছে বকুলের মত
@ নাসিমা হক মুক্তা

সূর্যের অস্ত যাওয়া সময়
কেবলই টানে আগামী ভোরের দীপ্তিময় আবেশে
অফুরন্ত স্বপ্নের উদাচী মাইলকে মাইল বেলা গড়ায়
তবুও নীলিমাকে ছোঁয়া যায় না
তবুও ঘুমাবার সুখ শেষ হয় না।

এই অতৃপ্তির মাঝখানে ভিন্ন ভিন্ন উপলে
জীবন কোথায় যায়
কেউ টের পায় না?

তবে সময় মুছে যাচ্ছে বকুলের মত
চোখের নিমেষেই বিকিয়ে যাচ্ছে
নবীন নুড়ি পটভূমি
অবশেষে কয়েক ফলা চোরাবালি
জলের স্বরে মিশে – হারিয়ে যায় পৃথিবীর গিলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here