,

Home চট্টগ্রাম চট্টগ্রামে বাসে আগুনে দগ্ধ চালক-হেলপার বার্ন ইনস্টিটিউটে

চট্টগ্রামে বাসে আগুনে দগ্ধ চালক-হেলপার বার্ন ইনস্টিটিউটে

0
72

চট্টগ্রামে বাসে আগুন দেয়ার ঘটনায় দগ্ধ বাস চালক তরিকুল ইসলাম সিকদার (৪০) ও হেলপার নাজিম উদ্দিনকে (২৫) ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। তাদের শরীরের ২০ এবং ২ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইনসের সামনের বাস কাউন্টারে এই আগুন দেয়ার ঘটনা ঘটে। ঘটনার পর তাদেরকে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজ সকালে তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম জানান, শিকদারের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। তার শ্বাসনালীও দগ্ধ হয়েছে। আর নাজিম উদ্দিনের ডান হাতে সামান্য দগ্ধ হয়েছে। তবে তাদের দুজনকেই ভর্তি রাখা হয়েছে।

এদিকে বাসের হেলপার নাজিম উদ্দিন জানান, রাত সাড়ে ৯টার দিকে দামপাড়া পুলিশ লাইনসের সামনে তাদের বাস কাউন্টারে যাত্রীর জন্য দাড় করিয়ে রাখা ছিল “রিলাক্স ট্রান্সপোর্ট” নামের বাসটি। রাতেই যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার কথা ছিল। তখন ১০-১২ জনের একটি দল পেছন দিক থেকে দৌড়ে এসে বাসটির চালকের পাশের গ্লাসটি লঠি দিয়ে ভেঙে ফেলে। এরপর আগুনসহ পেট্রোল ছুড়ে মারে ভিতরে। এতে চালক এবং তার শরীরে আগুন ধরে যায়।

তিনি জানান, তখন নিজেরাই বাস থেকে নেমে শরীরের আগুন নেভান। পরবর্তীতে বাসটিরও আগুন নেভান। এরপর সহকর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যান। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ভরে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here