,

Home জাতীয় টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের সমীক্ষা চলছে : ওবায়দুল কাদের

টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের সমীক্ষা চলছে : ওবায়দুল কাদের

0
78

রাজধানীর উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের জন্য সমীক্ষা চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার (২০ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডডের (ডিএমটিসিএল) দিয়াবাড়ির ডিপোতে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের নির্মাণ কাজ আগামী বছরে জুনে শেষ হবে। বিশ্ব ইজতেমা, বইমেলাসহ বিভিন্ন দিবসে মেট্রোরেলের সময়সীমা বাড়ানোর বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলে যাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। ২০৩০ সাল নাগাদ চালু হবে মেট্রোরেলের ছয়টি লাইন।

ওবায়দুল কাদের বলেন, ‘শুক্রবার বাদে প্রতিদিন উত্তরা থেকে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ট্রেন এবং মতিঝিল থেকে রাত ৮টা ৪০ মিনিটে শেষ ট্রেন ছাড়বে।’

তিনি আরও বলেন, ‘সেপ্টেম্বরে পাতাল রেলের কাজ শুরু করা যাবে। আর নভেম্বরে এমআরটি লাইন-৫ এর উড়াল অংশের কাজ শুরু হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের চিঠির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতিসংঘের শুভেচ্ছা বার্তা সম্পর্কে আমিও গণমাধ্যম থেকে অবহিত হয়েছি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়নি। এটাতো মিডিয়ার কল্পিত কোনো বিষয় নয়, যা হয়েছে মিডিয়া তাই বলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here