,

Home আন্তর্জাতিক বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

0
272

বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া এক চিঠিতে এমনটা উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) মীর আকরাম উদ্দীন আহম্মদ চিঠির বিষয়বস্তু উল্লেখ করে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিটি পৌঁছে দিয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চিঠিতে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্যকে সমর্থন করতে এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য উভয়ের যে ভিশন তা বাস্তবায়নে অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।

বাইডেন আরও বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী অধ্যায় শুরুর এই সময়ে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জ্বালানি এবং বৈশ্বিক বিষয়ে কাজ চালিয়ে যেতে আমার প্রশাসনের আন্তরিক ইচ্ছা প্রকাশ করতে চাই।

যুক্তরাষ্ট্রের দেয়া চিঠিতে আরও উল্লেখ্য যে, স্বাস্থ্য, মানবিক সহায়তা, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য এবং আরও অনেক ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার দীর্ঘ এবং সফল ইতিহাস রয়েছে।

আমাদের  জনগণের মধ্যে শক্তিশালী বন্ধন দু’দেশের এই সম্পর্কের ভিত্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here