,

Home সারাদেশ আইনজীবীকে মারধর, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

আইনজীবীকে মারধর, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

0
103

আইনজীবীকে মারধরের অভিযোগে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এনামুল কবিরকে বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহ রেঞ্জর অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরের বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড, শিষ্টাচারবহির্ভূত কার্যকলাপের অভিযোগে বিভাগীয় মামলা করার প্রস্তাব পাওয়া গেছে। তাকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা আবশ্যক ও সমীচীন বিবেচিত হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ডিআইজি এনামুল কবির সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী গত ১৮ জুন থেকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here